হোম›প্রশ্নোত্তর

সচরাচর প্রশ্ন

কাজ শুরুর আগে যা সবাই জানতে চান, খরচ, সময়, পেমেন্ট, মালিকানা, সোজা উত্তর এক জায়গায়।

✓ ৫০টির বেশি প্রশ্নোত্তর✓ খরচ, সময়, পেমেন্ট, মালিকানা✓ ২৪ ঘণ্টা চ্যাট সহকারী
💬✓

শুরুর আগে

আমি টেকনিক্যাল কিছুই জানি না – তবুও পারব?

হ্যাঁ, পারবেন। আমার বেশিরভাগ ক্লায়েন্টই শুরুতে টেকনিক্যাল কিছু জানতেন না। সাইট, পেজ, পেমেন্ট আর অর্ডার সিস্টেম আমি বানিয়ে দিই। তারপর অর্ডার এলে কী করবেন, পণ্য কীভাবে তুলবেন, হিসাব কোথায় দেখবেন, সব হাতে-কলমে শিখিয়ে তবেই হ্যান্ডওভার করি। চালুর পরেও প্রশ্ন থাকলে পাশে থাকি।

আমার পুঁজি কম, তবুও কি ব্যবসা শুরু করা যাবে?

যাবে। কম পুঁজিতে শুরুর কয়েকটা নিরাপদ পথ আছে: প্রি-অর্ডার (আগে অর্ডার, পরে মাল আনা), রিসেলিং (অন্যের পণ্য বেচে কমিশন), অল্প পরিমাণে টেস্ট স্টক, আর শুধু ফেসবুক পেজ দিয়ে শুরু। আপনার বাজেট শুনে কোন পথটা আপনার জন্য ঠিক, সেটা হিসাব করে দেখাব। বড় প্যাকেজ লাগবেই এমন না, যেটুকু দরকার সেটুকু নিয়েই শুরু করা যায়। বিস্তারিত: কম পুঁজিতে ১২টি ব্যবসার আইডিয়া

কোন ব্যবসা করব, এটাই তো বুঝতে পারছি না

এটাই সবচেয়ে কমন প্রশ্ন, আর এর উত্তর একেকজনের জন্য একেক রকম। আমি তিনটা জিনিস মিলিয়ে দেখি: আপনার পুঁজি কত, কতটা সময় দিতে পারবেন, আর কোন বিষয়ে আপনার আগ্রহ বা পরিচিতি আছে। তারপর পণ্য, খরচ, বিক্রির দাম আর লাভ কাগজে-কলমে মিলিয়ে দেখাই। হিসাব না মিললে শুরু করতে বলি না। “যেকোনো ব্যবসা” পেজে ১০০টির বেশি ব্যবসার ধরন আছে, সেখান থেকেও ধারণা পাবেন।

চাকরি করি, পাশাপাশি কি ব্যবসা চালানো সম্ভব?

সম্ভব, আর শুরু করার সবচেয়ে নিরাপদ উপায়ও এটা, কারণ বেতন চলতে থাকে আর ব্যবসা ধীরে ধীরে দাঁড়ায়। দরকার এমন একটা সিস্টেম, যেখানে অর্ডার নেওয়া, কনফার্ম করা আর কুরিয়ারে দেওয়ার কাজ সহজ বা অটো থাকে। দিনে এক-দুই ঘণ্টাতেই চালানো যায় এমনভাবে সাজিয়ে দিই। পড়ুন: চাকরির পাশাপাশি ব্যবসা

লস হওয়ার ভয় লাগে, কী করব?

ভয়টা স্বাভাবিক, আর এটা একটা ভালো লক্ষণ, মানে আপনি দায়িত্ব নিয়ে ভাবছেন। ভয় কমানোর উপায় হলো ঝুঁকিটা ছোট করা: অল্প স্টকে শুরু, আগে হিসাব মিলিয়ে নেওয়া, আর যা বিক্রি হয় তার ওপর ভিত্তি করে বাড়ানো। আমি শুরুতেই তিনটা বড় ঝুঁকি কমাই: ভুল পণ্য, ভুল দাম আর ভুল শুরু। পড়ুন: ভয় ভাঙার পূর্ণাঙ্গ গাইড

আমি নারী উদ্যোক্তা / গৃহিণী, ঘরে বসে কি শুরু করা যাবে?

অবশ্যই যাবে। বাংলাদেশে ঘরে বসে ফেসবুক পেজ দিয়ে লাখো নারী সফলভাবে ব্যবসা চালাচ্ছেন, পোশাক, হোমমেড খাবার, বিউটি, হস্তশিল্প, শিশুর পণ্যসহ নানা খাতে। অর্ডার, পেমেন্ট আর কুরিয়ার এমনভাবে সাজিয়ে দিই যেন ঘর থেকে বের না হয়েও সব সামলাতে পারেন।

আমি ছাত্র/ছাত্রী, পড়াশোনার পাশাপাশি কী করতে পারি?

ছাত্রজীবনে শুরু করার সবচেয়ে বড় সুবিধা হলো ভুল করে শেখার সুযোগ। কম পুঁজির রিসেলিং, প্রি-অর্ডার, ডিজিটাল প্রোডাক্ট বা ক্যাম্পাসকেন্দ্রিক ছোট ব্যবসা দিয়ে শুরু করা যায়। বাজেট জানালে পরামর্শ দিতে পারব। পড়ুন: কম পুঁজিতে ১২টি আইডিয়া

আমি প্রবাসে থাকি, দেশে ব্যবসা দাঁড় করানো যাবে?

যাবে। বেশিরভাগ কাজ অনলাইনে, ফোন আর WhatsApp-এ হয়। সব অ্যাকাউন্ট আপনার নামে থাকবে, আর দেশে কে কী দেখবে সেই কাজের ভাগ আর নিয়মও (SOP) লিখে দিই, যাতে দূর থেকেও ব্যবসার খবর রাখতে পারেন।

খরচ ও প্যাকেজ

খরচ কেমন পড়বে?

কাজের পরিধি অনুযায়ী খরচ:
• পরামর্শ সেশন: ৳২০,০০০ থেকে
• পণ্য ও সোর্সিং পরামর্শ: ৳৫০,০০০ থেকে
• শুধু ফেসবুক পেজ সেটআপ বা পোর্টফোলিও সাইট: ৳৭৫,০০০ থেকে
• স্টার্টার লঞ্চ (সম্পূর্ণ অনলাইন দোকান): ৳১,৫০,০০০
• গ্রোথ বিজনেস: ৳৩,০০,০০০
• প্রো অটোমেশন: ৳৬,০০,০০০
• এন্টারপ্রাইজ: ৳১০,০০,০০০+
আপনার প্রয়োজন শুনে চূড়ান্ত খরচ লিখিতভাবে জানাই। প্যাকেজ ও দাম দেখুন

৪টি প্যাকেজের মধ্যে পার্থক্য কী?

• স্টার্টার লঞ্চ (৳১.৫ লাখ): নতুন উদ্যোক্তার প্রথম অনলাইন দোকান। ডোমেইন-হোস্টিং, ই-কমার্স সাইট, পেজ সাজানো, COD-বিকাশ-নগদ, কুরিয়ার আর ট্রেনিং।
• গ্রোথ বিজনেস (৳৩ লাখ): চালু ব্যবসা গুছিয়ে বড় করা। সাথে নাম-লোগো-ব্র্যান্ড, অ্যাডমিন প্যানেল, স্টক হিসাব, পেমেন্ট গেটওয়ে, SMS আর মার্কেটিং পরিকল্পনা।
• প্রো অটোমেশন (৳৬ লাখ): অর্ডার বেশি, সময় কম। সাথে অটোমেশন, বট, CRM, ড্যাশবোর্ড, হিসাব-রিপোর্ট আর টিম ট্রেনিং।
• এন্টারপ্রাইজ (৳১০ লাখ+): বড় প্ল্যাটফর্ম। মাল্টি-ভেন্ডর, অ্যাপ, ERP, একাধিক গুদাম আর ডেডিকেটেড সাপোর্ট।
পুরো তুলনা: প্যাকেজ ও দাম

আমার জন্য কোন প্যাকেজ ঠিক হবে?

সহজ নিয়ম: একেবারে নতুন হলে স্টার্টার লঞ্চ। ব্যবসা চালু আছে, এখন গোছাতে আর বাড়াতে চাইলে গ্রোথ বিজনেস। দিনে অনেক অর্ডার, টিম আছে, সময় পাচ্ছেন না, তাহলে প্রো অটোমেশন। আর মার্কেটপ্লেস বা একাধিক ব্র্যান্ড চালাতে চাইলে এন্টারপ্রাইজ। আপনার অবস্থা জানালে আমি নির্দিষ্ট করে বলতে পারব।

পুরো প্যাকেজ না নিয়ে শুধু একটা কাজ করানো যাবে?

যাবে। শুধু লোগো, শুধু ফেসবুক পেজ, শুধু ওয়েবসাইট, শুধু পেমেন্ট বা কুরিয়ার সংযোগ, শুধু অটোমেশন, যেটুকু দরকার সেটুকুই নিতে পারেন। A থেকে Z সার্ভিসের তালিকা দেখে বলুন কোনটা লাগবে।

দাম এত কেন? অন্যরা তো কম টাকায় সাইট বানায়

সাধারণ সাইট বানানো আর একটা চালু ব্যবসা দাঁড় করানো এক জিনিস না। এখানে শুধু ডিজাইন না, পণ্য-দাম-লাভের হিসাব, ব্র্যান্ড, পেমেন্ট, কুরিয়ার, অটোমেশন, ট্রেনিং আর চালুর পরের সাপোর্ট, সব থাকে। আর পরামর্শটা আসে এমন একজনের কাছ থেকে, যে নিজে ১৫টা অনলাইন ব্যবসা চালায়। সস্তায় করে পরে আবার নতুন করে করার খরচ এর চেয়ে অনেক বেশি পড়ে।

ডিসকাউন্ট বা কম দামে করা যায়?

প্যাকেজের দাম কাজের পরিধি অনুযায়ী ঠিক করা। খরচ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো যেটা এখন দরকার নেই সেটা বাদ দিয়ে ছোট পরিধিতে শুরু করা, পরে ধাপে ধাপে বাড়ানো। আপনার বাজেট খোলাখুলি জানালে সেই বাজেটে সবচেয়ে কাজের সমাধানটা সাজিয়ে দেব।

কিস্তিতে পেমেন্ট করা যাবে?

পেমেন্টের ধাপগুলো কাজ শুরুর আগে আলোচনা করে লিখিতভাবে ঠিক হয়। কিস্তি বা ধাপে ধাপে দেওয়ার সুযোগ নিয়ে সরাসরি কথা বলুন: WhatsApp বা 01774585757।

ডোমেইন-হোস্টিংয়ের খরচ কি প্যাকেজে ধরা আছে?

সব প্যাকেজে ডোমেইন ও হোস্টিং সেটআপ থাকে, আর সেগুলো আপনার নামেই নেওয়া হয়। ডোমেইন-হোস্টিং সাধারণত প্রতি বছর নবায়ন করতে হয়, সেই নবায়নের টাকা সরাসরি প্রোভাইডারকে দেবেন। কোন প্ল্যান কত পড়বে, শুরুতেই জানিয়ে দিই।

রেডি সাইট মানে কী? এগুলোর দাম কত?

রেডি সাইট মানে নির্দিষ্ট ধরনের ব্যবসার জন্য আগে থেকে সাজানো পূর্ণাঙ্গ সাইট, শুধু আপনার নাম, লোগো আর পণ্য বসিয়ে চালু করা যায়। তাই সময় আর খরচ দুটোই কম লাগে। গ্যাজেট শপ, ড্রেস শপ, কিচেন স্টোর, অর্গানিক ফুড, মেডিকেল শপ, এক্সপোর্ট-ইমপোর্টসহ নানা ধরন আছে, ৳৭৫,০০০ থেকে ৳৬,০০,০০০ পর্যন্ত। সব রেডি সাইট দেখুন

কাজের ধাপ ও সময়

কত দিনে কাজ পাব?

সময় নির্ভর করে কাজের ধরনের ওপর। রেডি সাইট আর পেজ সেটআপে সবচেয়ে কম সময় লাগে। কাস্টম প্ল্যাটফর্ম, অ্যাপ বা অটোমেশনে বেশি। আপনার তথ্য, পণ্যের ছবি আর প্রয়োজন পাওয়ার পর লিখিতভাবে সময় জানিয়ে দিই, আর সেই অনুযায়ী ধাপে ধাপে কাজ দেখাই।

কাজটা কীভাবে এগোয়?

৮টা ধাপে: ১. আলাপ, ২. বিশ্লেষণ ও পরিকল্পনা, ৩. প্রস্তাব ও চুক্তি (পরিধি, সময়, চার্জ লিখিত), ৪. ডিজাইন ও তৈরি (মাঝে মাঝে আপনাকে দেখিয়ে), ৫. সত্যিকারের অর্ডার দিয়ে পরীক্ষা, ৬. ট্রেনিং ও হ্যান্ডওভার, ৭. চালু ও সাপোর্ট, ৮. বড় করা। বিস্তারিত: কাজের ধাপ

শুরু করতে আমার কাছ থেকে কী কী লাগবে?

খুব বেশি কিছু না: ১. ব্যবসার নাম বা আইডিয়া, ২. পণ্য বা সেবার তালিকা ও ছবি (থাকলে), ৩. বাজেটের একটা ধারণা, ৪. যোগাযোগের নম্বর আর পেমেন্ট অ্যাকাউন্ট (বিকাশ/নগদ/ব্যাংক)। কিছু না থাকলেও সমস্যা নেই, শূন্য থেকেও শুরু করা যায়।

কাজ চলার সময় কি আপডেট পাব?

হ্যাঁ। ডিজাইন আর তৈরির ধাপে মাঝে মাঝে আপনাকে দেখিয়ে মতামত নিই, যাতে শেষে গিয়ে চমক না থাকে। আপনার মতামত অনুযায়ী পরিবর্তন করি।

ঢাকার বাইরে থেকে কি কাজ করানো যাবে?

হ্যাঁ, পুরো বাংলাদেশ থেকেই। বেশিরভাগ কাজ ফোন, WhatsApp আর অনলাইনে হয়। ট্রেনিংও ভিডিও কলে দেওয়া যায়।

সামনাসামনি দেখা করা যাবে?

যাবে। আমি মিরপুর, ঢাকায় আছি। আসার আগে ফোন বা WhatsApp-এ (01774585757) সময় ঠিক করে নিন।

শুধু পরামর্শ নেওয়া যায়?

হ্যাঁ। পরামর্শ সেশন আলাদাভাবে নেওয়া যায়, ৳২০,০০০ থেকে। এখানে আপনার ব্যবসার আইডিয়া, পণ্য, হিসাব আর পরের ধাপ নিয়ে বিস্তারিত কথা হয়, আর আপনি একটা পরিষ্কার পরিকল্পনা নিয়ে যান।

পেমেন্ট ও মালিকানা

পেমেন্ট কীভাবে করব?

কাজের পরিধি আর চার্জ লিখিতভাবে ঠিক হওয়ার পর পেমেন্টের পদ্ধতি ও ধাপ জানিয়ে দেওয়া হয়। বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন: 01774585757 (কল/WhatsApp)।

কোনো চুক্তি বা লিখিত কিছু থাকবে?

হ্যাঁ। কাজের পরিধি, সময় আর চার্জ শুরুতেই লিখিত থাকে। দুই পক্ষ একমত হলে তবেই কাজ শুরু হয়। মাঝপথে কিছু যোগ বা বাদ দিতে চাইলে সেটাও আলোচনা করে লিখে নেওয়া হয়।

ডোমেইন, হোস্টিং আর অ্যাকাউন্ট কার নামে থাকবে?

আপনার নামে। ব্যবসা আপনার, তাই ডোমেইন, হোস্টিং, ফেসবুক পেজ, পেমেন্ট আর কুরিয়ার অ্যাকাউন্ট সবকিছুর মালিকানা ও অ্যাক্সেস আপনার হাতে বুঝিয়ে দিই।

ব্যবসা চলবে, এর কি গ্যারান্টি দেবেন?

সত্যি বলতে কেউই ব্যবসার সফলতার গ্যারান্টি দিতে পারে না, যে দেয় তাকে নিয়ে সাবধান থাকবেন। আমি যেটা নিশ্চিত করি: সিস্টেম ঠিকমতো কাজ করবে, হিসাব স্বচ্ছ থাকবে, আর ভুল পণ্য, ভুল দাম, ভুল শুরু, এই তিনটা বড় ঝুঁকি শুরুতেই কমিয়ে দেব।

কাজ পছন্দ না হলে কী হবে?

এজন্যই কাজের মাঝে মাঝে আপনাকে দেখিয়ে মতামত নিই, যাতে শেষে অপছন্দের কিছু না থাকে। পরিধির ভেতরের পরিবর্তন করে দিই। চুক্তির শর্ত কাজ শুরুর আগেই লিখিত থাকে, তাই কোনো অস্পষ্টতা থাকে না।

আমার তথ্য আর আইডিয়া কি গোপন থাকবে?

হ্যাঁ। আপনার ব্যবসার আইডিয়া, হিসাব আর গ্রাহকের তথ্য আপনার সম্পদ। এগুলো কাজের বাইরে কোথাও ব্যবহার বা শেয়ার করা হয় না।

ওয়েবসাইট ও টেকনিক্যাল

ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট কি আদৌ দরকার?

শুধু পেজ দিয়েও ব্যবসা চলে, অনেকেই চালান। তবে ওয়েবসাইট থাকলে তিনটা বড় সুবিধা: ১. অর্ডার গোছানো থাকে, মেসেজে হারিয়ে যায় না। ২. ক্রেতার ভরসা বাড়ে, ব্যবসাটা আসল মনে হয়। ৩. পেজ বন্ধ বা হ্যাক হলেও ব্যবসা থেমে যায় না। শুরুতে পেজ, বিক্রি বাড়লে সাইট, এভাবে ধাপে ধাপেও যাওয়া যায়।

সাইট মোবাইলে ঠিকমতো চলবে?

হ্যাঁ। বাংলাদেশে বেশিরভাগ ক্রেতা মোবাইল থেকেই কেনেন, তাই প্রতিটা সাইট আগে মোবাইলের জন্য সাজানো হয়, তারপর পিসির জন্য।

পরে কি নিজে পণ্য, দাম আর ছবি বদলাতে পারব?

হ্যাঁ। অ্যাডমিন প্যানেল থেকে পণ্য যোগ, দাম বদল, স্টক আপডেট, অর্ডার দেখা, সব নিজেই করতে পারবেন। হ্যান্ডওভারের সময় এগুলো হাতে-কলমে শিখিয়ে দিই।

আমার আগের ওয়েবসাইট বা পেজ আছে, সেটা ঠিক করে দেবেন?

হ্যাঁ। আগে দেখে বলব কোথায় ঘাটতি, কী ঠিক করলেই চলবে আর কোথায় নতুন করে করা ভালো। নতুন করে শুরু করতেই হবে এমন না।

সাইটে বিকাশ-নগদ আর কার্ড পেমেন্ট নেওয়া যাবে?

যাবে। ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ, রকেট, আর গ্রোথ প্যাকেজ থেকে অনলাইন পেমেন্ট গেটওয়ে (কার্ড, মোবাইল ব্যাংকিং) সংযোগ করে দিই। অগ্রিম আর COD-এর হিসাব মেলানোর নিয়মও সাজিয়ে দিই।

গুগলে আমার সাইট খুঁজে পাওয়া যাবে?

সাইট এমনভাবে বানাই যেন গুগল সহজে পড়তে পারে: ঠিকঠাক শিরোনাম, বর্ণনা, দ্রুত লোড, মোবাইল-ফ্রেন্ডলি। তবে গুগলে ওপরে আসতে নিয়মিত ভালো কনটেন্ট আর সময় লাগে। কোন শব্দে মানুষ আপনার পণ্য খোঁজে, সেই পরিকল্পনা মার্কেটিং অংশে দিই।

মোবাইল অ্যাপ কি দরকার?

বেশিরভাগ নতুন ব্যবসার শুরুতে অ্যাপ দরকার হয় না, ভালো মোবাইল-ফ্রেন্ডলি সাইটই যথেষ্ট। যখন নিয়মিত ফেরত আসা ক্রেতা অনেক, পুশ নোটিফিকেশন দরকার, বা সার্ভিসটাই অ্যাপভিত্তিক, তখন অ্যাপ লাভজনক। কাস্টম অ্যাপ ৳৬,০০,০০০ থেকে। বিস্তারিত

সাইট হ্যাক বা বন্ধ হলে কী হবে?

স্পিড আর নিরাপত্তার বেসিক সেটআপ শুরুতেই করে দিই। সাইটে সমস্যা হলে দ্রুত সমাধানে সাহায্য করি। আর সব অ্যাক্সেস আপনার নামে থাকায় কোনো কিছুর জন্য অন্যের ওপর আটকে থাকতে হয় না।

মার্কেটিং ও বিক্রি

ফেসবুক পেজ থেকে বিক্রি হয় না, কী করব?

সাধারণত সমস্যা থাকে তিন জায়গায়: ছবি আর বর্ণনা মন টানে না, দাম আর ডেলিভারি চার্জ পরিষ্কার না, আর মেসেজের উত্তর দেরিতে যায়। পেজ সাজানো, প্রোডাক্ট পোস্টের ধরন, অর্ডার নেওয়ার সিস্টেম আর অটো-রিপ্লাই দিয়ে এগুলো ঠিক করি। পড়ুন: পেজ থেকে বিক্রি বাড়ানোর ৮টি কৌশল · সার্ভিস: এফ-কমার্স সমাধান

বিজ্ঞাপন বা বুস্টও কি করে দেবেন?

কোন পণ্যে, কাকে, কত বাজেটে বিজ্ঞাপন দেবেন, সেই পরিকল্পনা আর পরামর্শ দিই। ছোট বাজেটে পরীক্ষা করে যেটা কাজ করে সেটাতে বাড়ানোর নিয়ম শিখিয়ে দিই, যাতে টাকা অপচয় না হয়। বিস্তারিত আলোচনা করে ঠিক করি।

প্রথম ক্রেতা কোথা থেকে পাব?

শুরুটা হয় চেনা মহল থেকে: বন্ধু, আত্মীয়, পরিচিতদের কাছে আন্তরিকভাবে জানানো, প্রথম ক্রেতাদের রিভিউ নেওয়া, প্রাসঙ্গিক গ্রুপে মূল্য দেওয়া পোস্ট, তারপর ছোট বাজেটের বিজ্ঞাপন। পুরো কৌশল: প্রথম ১০০ জন ক্রেতা

পণ্যের দাম কীভাবে ঠিক করব?

ক্রয়মূল্যের সাথে প্যাকেজিং, কুরিয়ার, বিজ্ঞাপন, ফেরত আসা অর্ডারের ক্ষতি আর নিজের সময়ের মূল্য যোগ করুন, তারপর লাভ ধরুন। শুধু ক্রয়মূল্যের ওপর ২০% ধরলে বেশিরভাগ সময় লস হয়। পূর্ণাঙ্গ গাইড: সঠিক দাম ঠিক করা

ভালো পণ্যের ছবি তুলব কীভাবে?

দামি ক্যামেরা লাগে না। দিনের নরম আলো (জানালার পাশে), সাদা বা সাধারণ ব্যাকগ্রাউন্ড, পরিষ্কার লেন্স, আর পণ্যের আসল রং ধরে রাখা, এই চারটাই আসল। ব্যবহারের ছবি আর ছোট ভিডিও বিক্রি অনেক বাড়ায়। গাইড: মোবাইলে পণ্যের ছবি

ব্যবসার নাম আর লোগো কীভাবে ঠিক করব?

নাম হোক ছোট, উচ্চারণে সহজ, মনে রাখার মতো, আর ডোমেইন ও ফেসবুক পেজে পাওয়া যায় এমন। খুব সাধারণ শব্দ বা অন্যের নামের কাছাকাছি নাম এড়িয়ে চলুন। নাম, লোগো আর ব্র্যান্ড গাইড গ্রোথ প্যাকেজে থাকে, আলাদাভাবেও করে দিই। গাইড: নাম আর ব্র্যান্ড

পণ্য ও ডেলিভারি

কোথা থেকে পণ্য আনব? চায়না থেকে আনা কি কঠিন?

প্রথমবার কঠিন মনে হয়, নিয়ম জানলে সহজ। কোন পথে আনবেন, কত খরচ পড়বে, প্রতি পিসের আসল খরচ কত দাঁড়াবে, তার হিসাব বুঝিয়ে দিই। দেশি সাপ্লায়ার আর পাইকারি বাজার থেকেও শুরু করা যায়। আমার নিজের বাজারিও চায়না ইমপোর্টের ব্যবসা। সার্ভিস: পণ্য ও সোর্সিং পরামর্শ, ৳৫০,০০০ থেকে।

ডেলিভারি আর কুরিয়ার কীভাবে সামলাব?

দেশের পরিচিত কুরিয়ার সার্ভিসের সাথে আপনার অ্যাকাউন্ট খুলে সাইটের সাথে সংযোগ, অর্ডার ট্র্যাকিং, ঢাকা আর ঢাকার বাইরের চার্জের নিয়ম, রিটার্ন-এক্সচেঞ্জ নীতি, সব সাজিয়ে দিই। চার্জ কুরিয়ার আর এলাকাভেদে আলাদা হয়, শুরুতেই হিসাব করে দেখাই।

ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার ফেরত আসে, কী করব?

কয়েকটা নিয়মে অনেকটা কমানো যায়: অর্ডারের পর ফোন বা মেসেজে কনফার্ম করা, ঢাকার বাইরে অল্প অগ্রিম (ডেলিভারি চার্জ) নেওয়া, পণ্যের ছবি আর বর্ণনা সৎ রাখা, দ্রুত পাঠানো, আর বারবার ফেরত দেওয়া নম্বরের তালিকা রাখা। পূর্ণাঙ্গ গাইড: COD-এ ফেরত কমানো

ট্রেড লাইসেন্স বা কাগজপত্র কি লাগবে?

ছোট পরিসরে শুরু করতে অনেকে পেজ দিয়েই শুরু করেন। তবে ব্যবসা বড় করতে, পেমেন্ট গেটওয়ে নিতে বা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাধারণত ট্রেড লাইসেন্স লাগে, যা সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে নেওয়া হয়। অনলাইন ব্যবসার জন্য সরকারের ডিজিটাল বিজনেস আইডেন্টিটি (DBID) নিবন্ধনও আছে। কখন কোনটা লাগবে, আপনার অবস্থা দেখে পরামর্শ দিই। আইনি বিস্তারিত সংশ্লিষ্ট অফিস থেকে নিশ্চিত হয়ে নেবেন।

স্টক কত রাখব? সব টাকা মালে আটকে যাওয়ার ভয়

শুরুতে অল্প স্টকে পরীক্ষা করুন, কোনটা চলে দেখে সেটা বাড়ান। প্রি-অর্ডার মডেলে স্টক ছাড়াও শুরু করা যায়। গ্রোথ প্যাকেজে স্টক হিসাব আর স্টক অ্যালার্ট থাকে, যাতে কোন পণ্য কখন শেষ হচ্ছে সাথে সাথে জানতে পারেন।

সাপোর্ট

কাজ শেষ হওয়ার পর কি সাপোর্ট পাব?

হ্যাঁ। চুক্তির পুরো সময় পাশে থাকি: প্রথম দিকের অর্ডার, সমস্যা আর প্রশ্নে সরাসরি সাহায্য করি। চুক্তি শেষ হলেও সম্পর্ক শেষ হয় না, দরকার হলে সহজ শর্তে আবারও পাশে থাকি।

আমাকে আর আমার টিমকে কি শেখাবেন?

হ্যাঁ, হ্যান্ডওভারের আগে পূর্ণ ট্রেনিং দিই: অর্ডার সামলানো, পণ্য তোলা, মেসেজের উত্তর, হিসাব দেখা। প্রো প্যাকেজে টিমের জন্য লিখিত কাজের নিয়ম (SOP) আর কে কী করবে তার ভাগও করে দিই।

ব্যবসা বড় হলে পরে কী করব?

বিক্রি বাড়লে পরের ধাপ: অটোমেশন, নতুন বিক্রির চ্যানেল, টিম আর ব্র্যান্ড। প্যাকেজ আপগ্রেড করে ধাপে ধাপে বড় করা যায়, শুরু থেকে আবার করতে হয় না।

সাঈদ ও তার ব্যবসা

কার সাথে কথা বলব?

সরাসরি আমার সাথেই, সাঈদ। 📞 01774585757 নম্বরে কল বা WhatsApp করুন, ✉️ jnilbd@gmail.com, 📍 মিরপুর, ঢাকা।

আপনি নিজে কি সত্যিই এতগুলো ব্যবসা চালান?

হ্যাঁ। সোলার, চায়না ইমপোর্ট, নারীর পোশাক, দেশি খাবার, অর্গানিক খাবার, কিচেন, গ্যাজেট, মোবাইল ও ল্যাপটপ পার্টস, মেডিকেল, ফিটনেস, শিশুর পণ্য, থ্রিফট ফ্যাশন আর ডিজিটাল প্রোডাক্ট মিলিয়ে ১৫টা অনলাইন ব্যবসা নিজে চালাই। প্রতিটার সাইট আর ফেসবুক পেজ সরাসরি খুলে দেখতে পারেন: আমার ব্যবসা

আপনার আগের ক্লায়েন্টদের কাজ দেখা যাবে?

আমার সবচেয়ে বড় প্রমাণ আমার নিজের ১৫টা চালু ব্যবসা, যেগুলো যে কেউ এখনই খুলে দেখতে পারেন। ক্লায়েন্টদের কাজ নিয়ে জানতে চাইলে সরাসরি কথা বলুন, অনুমতি সাপেক্ষে দেখাতে পারব।

আপনার দোকানের পণ্য কিনতে চাই, কোথায় অর্ডার করব?

আমার প্রতিটা দোকানের নিজস্ব ওয়েবসাইট আর ফেসবুক পেজ আছে, অর্ডার সেখানেই করবেন। কোন দোকানে কী পাবেন: আমার ব্যবসা। কোনো অর্ডার নিয়ে সমস্যা হলে সেই দোকানের পেজে মেসেজ দিন, বা 01774585757-এ জানান।

সোলার

সোলার সিস্টেমের দাম কত?

আমার নিজের সোলার ব্যবসা সোলার সেবা-তে ১ থেকে ৫ কিলোওয়াট হাইব্রিড সোলার প্যাকেজ ইনস্টলেশনসহ পাওয়া যায়। ১ কিলোওয়াট ৳১,৪৫,০০০ থেকে শুরু। আপনার বাসা বা অফিসে কী কী চলবে জানালে কত কিলোওয়াট লাগবে হিসাব করে দেব।

আমার বাসায় কত কিলোওয়াট সোলার লাগবে?

কোন কোন জিনিস (ফ্যান, লাইট, ফ্রিজ, টিভি, এসি, পাম্প) কতক্ষণ চালাতে চান, সেটা থেকে হিসাব হয়। মোটা দাগে, কয়েকটা ফ্যান-লাইট-টিভি-ফ্রিজের জন্য ছোট সিস্টেম যথেষ্ট, এসি বা পাম্প চালাতে বড় সিস্টেম লাগে। তালিকাটা WhatsApp-এ পাঠান, সঠিক হিসাব করে দেব।

সোলারের ব্যবসা শুরু করতে চাই, সাহায্য করবেন?

হ্যাঁ। নিজে সোলার সেবা চালাই, তাই পণ্য বাছাই, সাপ্লায়ার, ইনস্টলেশন টিম, দাম আর বিক্রয়-পরবর্তী সার্ভিস, এই ব্যবসার প্রতিটা ধাপ হাতে-কলমে জানি। সোলার ব্যবসার সেটআপ ৳৩,০০,০০০ থেকে। বিস্তারিত

TechSaeed লোগো

আজই শুরু করুন

এই নম্বরে সরাসরি আমার সাথেই কথা বলবেন – আপনার আইডিয়া নিয়ে আলোচনা করুন

📞 01774585757✉️ jnilbd@gmail.com📍 মিরপুর, ঢাকা
WhatsApp-এ মেসেজ করুন
অ্যাসিস্ট্যান্ট● অনলাইন